ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

এআই প্রযুক্তিতে নতুন চমক ওপেনএআই-এর ‘কোডেক্স’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কর্পোরেট ও পেশাদার ক্ষেত্রে এআই এজেন্টের ব্যবহার বাড়াতে ‘কোডেক্স’ টুলের নতুন কার্যক্ষমতা উন্মোচন করেছে ওপেনএআই। বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও দাফতরিক এবং জ্ঞানভিত্তিক কাজে এই টুলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ৫০ লাখ ছাড়িয়েছে, যার মধ্যে বড় একটি অংশ নন-ডেভেলপার বা দাফতরিক কর্মী।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ওপেনএআই নতুন ছয়টি প্লাগ-ইন যুক্ত করেছে। এগুলোর মধ্যে ডেটা অ্যানালিটিক্স, সেলস, প্রোডাক্ট ডিজাইন এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। এছাড়া ‘সাইটস’ নামের নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো কোডিং ছাড়াই সরাসরি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এআই প্রযুক্তিকে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মপ্রক্রিয়ার সঙ্গে একীভূত করতে ওপেনএআই বড় ধরনের বিনিয়োগ ও অংশীদারিত্বের দিকেও নজর দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তিতে নতুন চমক ওপেনএআই-এর ‘কোডেক্স’

আপডেট সময় : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬