প্রায় ছয় বছরের দীর্ঘ বিরতির পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। আগামী ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সফরকালে হাকান ফিদান প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া সামরিক খাতে তুরস্কের সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির প্রস্তাব নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সফরসূচির অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
রিপোর্টারের নাম 






















