ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভিডিও ফাঁস ও নৈতিকতা প্রশ্নে জামায়াত নেতার নীরবতা নিয়ে ছাত্রদল নেতার সমালোচনা

জামায়াতে ইসলামীর এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দলটির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ ও নৈতিকতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠলেও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ভিডিওটির সত্যতা নিয়ে নানা তথ্য পাওয়া গেলেও দলটির পক্ষ থেকে স্বচ্ছ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আবিদ আরও বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ যখন জনপরিসরে বিতর্ক তৈরি করে, তখন তার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়। বিশেষ করে ভুক্তভোগী নারীর পরিচয় এবং বিয়ের বৈধতা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিরসনে কোনো প্রামাণ্য দলিল বা নিকাহনামা সামনে আনা হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নীরবতা এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডিফেন্ড করার প্রবণতা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

ভিডিও ফাঁস ও নৈতিকতা প্রশ্নে জামায়াত নেতার নীরবতা নিয়ে ছাত্রদল নেতার সমালোচনা

আপডেট সময় : ০৮:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬