ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পুলিশে বড় রদবদল: চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে নতুন ডিআইজি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে পাবনাসহ বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। পাবনার এসপি মো. শফিউল্লাহকে সিআইডিতে বদলি করে সেখানে অ্যান্টি টেররিজম ইউনিটের এসপি আবু আশরাফকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনে গতিশীলতা আনতে এবং প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

পুলিশে বড় রদবদল: চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে নতুন ডিআইজি

আপডেট সময় : ০৮:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬