ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জুলাই হামলা মামলায় শেখ হাসিনাসহ ৬৬ জনের বিরুদ্ধে চার্জশিট, নেই সেই আলোচিত বাবরের নাম

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এই চার্জশিটে স্থান পাননি যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, যা নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, জুলাই ও আগস্টে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে অস্ত্র হাতে হামলার অভিযোগে বাবর ব্যাপক আলোচিত হয়েছিলেন।

মামলার তদন্ত শেষে পিবিআই সম্প্রতি আদালতে এই প্রতিবেদন জমা দেয়। এতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম থাকলেও বাবরকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবীরা বলছেন, ভিডিও ফুটেজ ও গণমাধ্যমের সংবাদে বাবরের সশস্ত্র উপস্থিতির প্রমাণ থাকলেও তাকে কেন বাদ দেওয়া হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে প্রমাণের অভাবে সাবেক পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ও ডিবি প্রধান হারুন অর রশীদসহ ২৬ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

জুলাই হামলা মামলায় শেখ হাসিনাসহ ৬৬ জনের বিরুদ্ধে চার্জশিট, নেই সেই আলোচিত বাবরের নাম

আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬