বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কয়েক ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারীদের দাবি, প্রায় ২৫ বছর আগে এই স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভৌগোলিক অবস্থান, পর্যাপ্ত জমি ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জামালপুর এলাকাটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপযুক্ত। বক্তারা অভিযোগ করেন, বর্তমানে ভূমি অধিগ্রহণের অজুহাতে স্থান পরিবর্তনের ষড়যন্ত্র চলছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রস্তাবিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরুর জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 






















