ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল ভারত: মোদির বাসভবনের সামনে রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচি

ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতাদের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল দিল্লির রাজপথ প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, শিক্ষার্থীদের ওপর এই আঘাত মানে ভারতের প্রতিটি পরিবারের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করছেন, যা এবার আর হতে দেওয়া হবে না। কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনায় সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল ভারত: মোদির বাসভবনের সামনে রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৮:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬