ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের শীর্ষ নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিতেই পুলিশ এই দমনমূলক পদক্ষেপ নিয়েছে।
রিপোর্টারের নাম 
























