ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিয়া হত্যার খুনি মোজাফফরের নেপথ্য আশ্রয়দাতাদের নিয়ে রিজভীর প্রশ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর অন্যতম খুনি মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ায় দেশে-বিদেশে তাকে আশ্রয় দেওয়া ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, দীর্ঘ চার দশক ধরে এই দণ্ডপ্রাপ্ত অপরাধী কোথায় এবং কার ছত্রছায়ায় আত্মগোপনে ছিল, তা খতিয়ে দেখা জরুরি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, সেই সময়ের অনেক ঘটনারই এখনো নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। বিশেষ করে তৎকালীন সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন করে মূল্যায়নের দাবি জানান তিনি। বিএনপির রাজনীতি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী কার্যক্রমের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। ত্যাগী নেতাদের আত্মদান তখনই সার্থক হবে, যখন দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

জিয়া হত্যার খুনি মোজাফফরের নেপথ্য আশ্রয়দাতাদের নিয়ে রিজভীর প্রশ্ন

আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬