ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে উত্তাল দিল্লি, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত সরকারের

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার দিল্লির রাজপথে বিক্ষোভ চলাকালে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আটককৃত সমাজকর্মীদের মুক্তিসহ তিন দফা দাবি পেশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধী সরকারের কড়া সমালোচনা করে একে তরুণ সমাজবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বহু শিক্ষার্থী আহত হন। প্রশ্নফাঁস রোধ করাকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় সরকার দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে উত্তাল দিল্লি, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত সরকারের

আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬