ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন: ভেন্টিলেশনে এক তরুণী

ভারতের রাজধানী দিল্লিতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২০ বছর বয়সী এক তরুণীকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। গত সোমবারের এই বিক্ষোভে যন্তর মন্তরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

দিল্লি পুলিশের দাবি অনুযায়ী, সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। এদিকে পুলিশের কঠোর অবস্থানের পরও শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে রাজপথে অনড় রয়েছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন: ভেন্টিলেশনে এক তরুণী

আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬