ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন এক তরুণ যাত্রী

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সাব্বির হোসেন (২২) নামে এক যাত্রীর ডান চোখ গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। একটি পাথর সরাসরি সাব্বিরের চোখে লাগলে তিনি রক্তাক্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতে তার ডান চোখটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

জামতৈল স্টেশনের সহকারী মাস্টার জানান, আহত যাত্রীকে দ্রুত ট্রেন থেকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। চলন্ত ট্রেনে এমন পাথর নিক্ষেপের ঘটনা যাত্রীদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্য, কাজী জানালেন অজানা তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন এক তরুণ যাত্রী

আপডেট সময় : ০৯:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬