ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল দিল্লি: প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে রাজধানী নয়াদিল্লি আবারও উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতাদের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

বিক্ষোভে অংশ নিতে কংগ্রেসের নেতাকর্মীরা প্রথমে খাড়গের সরকারি বাসভবন রাজাজি মার্গে জড়ো হন। সেখান থেকে তারা প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের উদ্দেশে প্রায় এক কিলোমিটারের বেশি পথ পদযাত্রা শুরু করেন।

কংগ্রেস নেতারা জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর একদিন আগে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতার ঘটনাও ঘটেছিল।

গতকালের সংঘর্ষে ১৭৮ জন আহত হন এবং ৭০ জনকে আটক করা হয়। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ক্রমবর্ধমান আন্দোলন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, গুচ্ছগ্রামে শোকের মাতম

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল দিল্লি: প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬