ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশে ডেঙ্গুর আগ্রাসন: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৮ জন। এর আগের দিন সোমবার ৩ জনের মৃত্যু এবং ৩৭২ জন আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে চলতি জুলাই মাসের ২১ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১ জনে এবং মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন এবং দেশের অন্যান্য বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) বরিশাল বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৩৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৫ জনে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী। বিভাগভিত্তিক বিশ্লেষণে, এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং আক্রান্তদের মধ্যে ২ হাজার ৬৮১ জন বরিশাল বিভাগে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

দেশে ডেঙ্গুর আগ্রাসন: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬