খাদ্য মজুত ও নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিকায়ন করতে ১৩২টি নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন উন্মোচন করেছে চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত রিজার্ভ প্রশাসন। আধুনিক এই প্রযুক্তিগুলোর মধ্যে শস্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং পরিবেশবান্ধব গুদাম ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।
ইতিমধ্যে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন শস্য সংরক্ষণ কেন্দ্রে এই প্রযুক্তিগুলো প্রয়োগ করা হয়েছে। এতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে রাসায়নিক ছাড়াই কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং গুদামের তাপমাত্রা ও অক্সিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে শস্যের গুণগত মান দীর্ঘস্থায়ী করা হচ্ছে। খাদ্য অপচয় রোধে চীন বর্তমানে শস্য সংরক্ষণ গবেষণায় ব্যাপক বিনিয়োগ বাড়িয়েছে।
রিপোর্টারের নাম 























