বাংলাদেশের রফতানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে মালয়েশিয়ায় তাজা আম পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই লক্ষ্য নিয়ে আগামী ৭ থেকে ১৩ জুন মালয়েশিয়ার কৃষি বিভাগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। তারা দেশের আম উৎপাদন এলাকা, প্যাকিং ব্যবস্থা এবং রফতানি প্রস্তুতি সরেজমিনে যাচাই করবেন।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দীর্ঘ তিন বছরের কূটনৈতিক প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। মালয়েশিয়ার কঠোর কোয়ারেন্টাইন নিয়ম ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণ করে বাংলাদেশের আম বাজারে প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রতিনিধিদলের এই পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ফল বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























