ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মেসির রুম নম্বর নিয়ে জল্পনা: চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসির হোটেলের রুম নম্বর নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভক্তরা। কানসাস সিটির অরিজিন হোটেলে মেসির রুম নম্বর ২০২, যার অঙ্কগুলোর যোগফল চার। অনেকের মতে, এই সংখ্যার যোগফলই ইঙ্গিত দিচ্ছে আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পথে রয়েছে। এর আগে কাতার বিশ্বকাপেও মেসির রুম নম্বরের যোগফল ছিল তিন, যা সেবার আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের সঙ্গে মিলে গিয়েছিল।

এদিকে, আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা কানসাস সিটির অরিজিন হোটেলে তাদের ক্যাম্প গুছিয়ে নিয়েছেন। তবে পৌঁছানোর পরপরই তীব্র ঝড় ও টর্নেডো সতর্কতার মুখে পড়তে হয়েছিল তাদের। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা বেষ্টনী ক্ষতিগ্রস্ত হলেও খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। বর্তমানে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এবং আসন্ন আসরের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

মেসির রুম নম্বর নিয়ে জল্পনা: চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬