ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কলকাতায় ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ব্রাজিল

ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের মতো বিশ্বসেরা তারকাদের মাঠে দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তবে কলকাতার মাটিতে ব্রাজিল কোন দলের মুখোমুখি হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। সিবিএফ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় নির্ধারিত ম্যাচগুলো শেষ করার পর ব্রাজিলের পরবর্তী গন্তব্য ভারত। সল্টলেক স্টেডায়ক এই ম্যাচটি ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে, কারণ এটিই হবে ভারতের মাটিতে ব্রাজিলের মূল জাতীয় দলের প্রথম উপস্থিতি।

সিবিএফ তাদের বার্তায় আরও উল্লেখ করেছে, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের পথচলা অনুসরণ করে আসছেন, তাদের সঙ্গে এটি হতে যাচ্ছে এক বিশেষ সাক্ষাৎ।’ এই বার্তা দিয়ে তারা কলকাতায় তাদের আগমনের ইঙ্গিত দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত, ১০ জন নিখোঁজ

কলকাতায় ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ব্রাজিল

আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬