ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শান্তি আলোচনা ও কৌশলগত বিষয়ে কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার অবসান এবং সম্ভাব্য শান্তি আলোচনার লক্ষ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাতারের দোহা সফর করছে। এই প্রতিনিধিদলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা রয়েছেন। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধিদলটি কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটকে থাকা ইরানি তহবিল অবমুক্ত করার বিষয়ে বৈঠক করবে বলে জানা গেছে। এছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ইরানের ইউরেনিয়াম মজুত সংক্রান্ত বিষয়গুলোও আলোচনার টেবিলে প্রাধান্য পেতে পারে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই উভয় পক্ষ শান্তির শর্তাবলি নিয়ে বিভিন্ন প্রস্তাবনা বিনিময় করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

শান্তি আলোচনা ও কৌশলগত বিষয়ে কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল

আপডেট সময় : ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬