নবদম্পতির বাসর রাত নিয়ে বাঙালির লোকজ সংস্কৃতি, প্রবাদ ও গল্প প্রচলিত আছে। এই পরিচিত আবহে ভিন্ন স্বাদ নিয়ে আসছে নির্মাতা সাগর জাহান তার নতুন বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’। আসছে ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং কেয়া পায়েল। নাটকে জোভান অভিনয় করেছেন পাল্লু চরিত্রে এবং কেয়া পায়েল অভিনয় করেছেন বিল্লু চরিত্রে।
নির্মাতা সাগর জাহান জানান, এই নাটকটি দাম্পত্য জীবনের শুরু নিয়ে একটি ভিন্নধর্মী প্রেমের গল্প। নাটকের একটি বিশেষ দিক হলো এতে পুরান ঢাকার জীবনচিত্র এবং ঢাকাইয়া ভাষার ব্যবহার। বিশেষ করে, কেয়া পায়েলকে এই নাটকে ঢাকাইয়া ভাষায় কথা বলতে দেখা যাবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম এবং বাপ্পী আশরাফ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, সিএমভি ব্যানারে নির্মিত ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকটি ঈদের বিশেষ আয়োজন হিসেবে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
রিপোর্টারের নাম 

























