ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঈদের মুক্তি তালিকা থেকে সরে দাঁড়ালো ‘নাকফুলের কাব্য’

কোরবানির ঈদে মুক্তি পাওয়ার তালিকায় থাকা আলোচিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’ ঈদে মুক্তি পাচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া অনিবার্য কারণবশত সিনেমাটি এবার ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ঈদে একাধিক চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পেলে তা চলচ্চিত্রের ব্যবসার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এতগুলো সিনেমা মুক্তি পেলে প্রদর্শনী ও দর্শক বিভাজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঈদকেন্দ্রিক চলচ্চিত্র মুক্তির এই প্রবণতা প্রযোজকদের ঝুঁকির কারণ এবং সারা বছর ভালো ছবির মুক্তি পেলে হলগুলোও চাঙা থাকবে।

আলোক হাসান পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরী। গ্রামীণ পটভূমির প্রেম ও আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বর্তমানে ঈদে মুক্তি পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হলো: রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, পিনিক, তছনছ, বনলতা সেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

ঈদের মুক্তি তালিকা থেকে সরে দাঁড়ালো ‘নাকফুলের কাব্য’

আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬