ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঈদের ছুটির আগে পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখাগুলো বিশেষ সময়সূচিতে খোলা থাকবে

কোরবানির ঈদ উপলক্ষে দেশের কয়েকটি সিটি করপোরেশনের পশুরহাট সংলগ্ন ব্যাংক শাখাগুলো ঈদের আগের দিন পর্যন্ত বিশেষ সময়সূচিতে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা এবং রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন পশুর হাটগুলোর পাশে অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলোতে এই বিশেষ লেনদেন সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ (রবিবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই শাখাগুলো খোলা থাকবে। এর ফলে পশুর হাটে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা সহজে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পশুরহাটকে কেন্দ্র করে এই বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হবে। এছাড়াও চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহীর নির্দিষ্ট কিছু পশুরহাট সংলগ্ন শাখাগুলোতেও এই নির্দেশনা প্রযোজ্য হবে।

এই বিশেষ ব্যবস্থা কোরবানির পশুরহাটগুলোতে লেনদেনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যেখানে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বড় অংকের নগদ লেনদেন সম্পন্ন হয়। অন্যদিকে, ঈদের ছুটিতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে, তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন করতে পারবে এবং বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ঈদের ছুটির আগে পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখাগুলো বিশেষ সময়সূচিতে খোলা থাকবে

আপডেট সময় : ১১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬