রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী শক্তি। সংগঠনটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে একাধিক শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে, নারী ও শিশুরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও বিচারহীনতার সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা পল্লবীসহ সারাদেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এছাড়া, ভুক্তভোগী পরিবারগুলোকে রাষ্ট্রীয় সুরক্ষা, আইনি সহায়তা এবং ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ রোধে বিশেষ টাস্কফোর্স গঠন ও পুলিশি টহল জোরদারের ওপরও জোর দিয়েছে সংগঠনটি।
রিপোর্টারের নাম 

























