ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

শিশুশ্রম নিরসনে কারিতাসের অ্যাডভোকেসি সভা: জন্মনিবন্ধন ও শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যোগে শিশুশ্রম সমস্যা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এই সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোসাম্মৎ জুলিয়া জেসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। অনুষ্ঠানে কারিতাসের কর্মকর্তা, সুপ্রিম কোর্টের আইনজীবী, সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব এবং সমাজকর্মীরা অংশ নেন। সভায় ভাসমান ও বস্তিবাসী শিশুদের জন্মনিবন্ধন, তাদের মায়ের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরীতে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয়। এছাড়াও, শিশুদের শিক্ষা ও বাসস্থানের অভাবের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অধিক সংখ্যক ডে-কেয়ার সেন্টার স্থাপন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমপ্রবণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ, এবং শিশুদের জন্য বিশেষ ব্রিজিং শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার মতো বিভিন্ন সুপারিশ উঠে আসে। একইসাথে, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাবনাও ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

শিশুশ্রম নিরসনে কারিতাসের অ্যাডভোকেসি সভা: জন্মনিবন্ধন ও শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ

আপডেট সময় : ০৩:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬