ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের মেলান্দহে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আল-নাফি (৮) ও মো. রিফাত (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রাতে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে এবং তারা একই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে খেলা শেষে নাফি ও রিফাত পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬