ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমানো বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সর্বমোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম সাজেদা বেগম (৫৬), যিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় পাঁচজন মৃত্যুবরণ করেছেন। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

আপডেট সময় : ০৩:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬