ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন: আপাতত ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানে পরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পের মতে, বন্ধু রাষ্ট্রগুলোর নেতারা বর্তমানে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় লিপ্ত রয়েছেন, যা এই মুহূর্তে সামরিক পদক্ষেপের মাধ্যমে বাধাগ্রস্ত হতে পারে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির পথে আলোচনা এগোচ্ছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং এ লক্ষ্যে সামরিক বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকট নিরসনে পাকিস্তানও সক্রিয় ভূমিকা পালন করছে। জানা গেছে, ইসলামাবাদ একটি শান্তি প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে যা তেহরানও নিশ্চিত করেছে। তবে পারমাণবিক কার্যক্রমের সীমা নির্ধারণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মূল বিষয়গুলোতে এখনো দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। আপাতত কূটনৈতিক পথকে প্রাধান্য দিলেও যুক্তরাষ্ট্র তার সামরিক প্রস্তুতি বজায় রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের উন্নয়নে সেবাধর্মী সংগঠনের ভূমিকা অনস্বীকার্য: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন: আপাতত ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প

আপডেট সময় : ০২:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬