ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত: বাতিল হচ্ছে ওবিসি তালিকাও

পশ্চিমবঙ্গে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী জুন মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সব সরকারি আর্থিক সহায়তা বন্ধ করা হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিদ্যমান ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা বাতিল করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।

রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে জানানো হয়, ধর্মীয় ক্যাটাগরির অধীনে থাকা প্রকল্পগুলো চলতি মে মাসের শেষ পর্যন্ত চালু থাকবে এবং আগামী জুন মাস থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে শিগগিরই আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। কোটার যোগ্যতা নির্ধারণের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে বলেও উল্লেখ করা হয়।

ধর্মীয় ভাতার এই প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্তকে রাজ্যের একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান রাজ্য সরকারের অবস্থান হলো, জনকল্যাণমূলক কোনো কর্মসূচি ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত নয়।

উল্লেখ্য, এর আগের সরকার রাজ্যে ক্ষমতায় আসার এক বছর পর ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিল। ২০১২ সালে প্রথম এই প্রকল্প চালু করে রাজ্যজুড়ে নিবন্ধিত ইমামদের জন্য প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে ভাতার ব্যবস্থা করা হয়, যার উদ্দেশ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া ধর্মীয় নেতাদের সহায়তা করা। এর পরপরই মসজিদের মুয়াজ্জিনদের জন্যও এই আর্থিক সহায়তা কর্মসূচি সম্প্রসারিত হয়। এই দুটি তহবিলই সংখ্যালঘু কল্যাণ দফতর থেকে বিতরণ করা হতো।

পরবর্তীতে কেবল মুসলিম ধর্মীয় নেতারাই রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন, এমন সমালোচনার মুখে পড়ে ২০২০ সালে তৎকালীন সরকার হিন্দু পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতা চালু করে। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত পুরোহিতরা শুরুতে প্রতি মাসে ১ হাজার টাকা করে পেতেন, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের উন্নয়নে সেবাধর্মী সংগঠনের ভূমিকা অনস্বীকার্য: বাণিজ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত: বাতিল হচ্ছে ওবিসি তালিকাও

আপডেট সময় : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬