বাইরের মুচমুচে আবরণ আর ভেতরে গলিত চিজ ও সুস্বাদু মসলাদার গরুর মাংসের মিশ্রণ— সব মিলিয়ে চিজি বিফ টাকুইটোস একটি আদর্শ স্ন্যাকস। এর সঙ্গে টাটকা সালসা, লেটুস এবং সাওয়ার ক্রিমের টপিং যুক্ত হলে প্রতিটি কামড় হয়ে ওঠে আরও লোভনীয়। রেস্টুরেন্ট স্টাইলের এই মজাদার খাবারটি খুব সহজেই ঘরে তৈরি করা সম্ভব।
প্রথমেই একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। এরপর গরুর কিমা যোগ করে ভালোভাবে রান্না করুন যতক্ষণ না এর পানি শুকিয়ে যায়। পানি শুকিয়ে এলে টমেটো সস, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ এবং লবণ মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এবার টর্টিলা রুটির মাঝে প্রস্তুতকৃত বিফের পুর ও চিজ ছড়িয়ে সাবধানে রোল করে নিন। রোলগুলো যাতে খুলে না যায়, সেজন্য টুথপিক ব্যবহার করা যেতে পারে।
গরম ডুবো তেলে টাকুইটোসগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। স্বাস্থ্য সচেতনরা চাইলে এয়ার ফ্রায়ার বা ওভেনেও বেক করে নিতে পারেন।
পরিবেশনের সময় টাকুইটোসের ওপরে তাজা লেটুস, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এবং সাওয়ার ক্রিম ছড়িয়ে দিন। গরম গরম এই সুস্বাদু চিজি বিফ টাকুইটোস পরিবেশন করে উপভোগ করুন।
রিপোর্টারের নাম 

























