প্রতিদিনের একঘেয়ে সবজির স্বাদে নতুনত্ব আনতে চাইলে আজই ট্রাই করতে পারেন মজাদার সরষে সবজি। সরষের ঝাঁঝালো স্বাদ, পাঁচফোড়নের সুবাস আর টাটকা সবজির সংমিশ্রণে তৈরি এই পদটি যেমন মুখরোচক, তেমনি পুষ্টিগুণে ভরপুর। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটি একটি দারুণ স্বাস্থ্যকর মেনু।
রান্নার জন্য প্রয়োজন হবে কিউব করে কাটা মিক্সড সবজি, সরষে বাটা, সরষের তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা এবং স্বাদমতো লবণ ও মশলা। প্রথমে প্যানে তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি ও গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে সরষে বাটা ও সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ধনেপাতা ও কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সরষে সবজি।
রিপোর্টারের নাম 
























