ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা: এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলপত্র নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এটি চূড়ান্ত ও অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক একটি পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে।

এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা: এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলপত্র নিয়ে আলোচনা

আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬