বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মোটরসাইকেল মালিকদের ওপর সম্ভাব্য অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত সম্পদশালী নন, বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করে থাকেন।
দলটির আমির বলেন, যদিও রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।
ডা. শফিকুর রহমান আরও আশা প্রকাশ করেন যে, সরকার যদি এমন কোনো চিন্তা করে থাকে, তবে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























