ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক, ‘গোলাগুলিতে’ একজন গুলিবিদ্ধ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকা থেকে একটি একে-২২ রাইফেলসহ ইউপিডিএফ-এর তিন সদস্যকে আটকের দাবি করেছে আইএসপিআর। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন সাথোয়াই মারমা (৩২), রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২)। তাদের মধ্যে রনেল চাকমাকে ইউপিডিএফের পোস্ট কালেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে সেনাবাহিনীর দলটি বুদংছড়া এলাকায় অবস্থান নেওয়ার পর দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করে। তাদের থামতে বলা হলে তারা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করা হয়। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এ ঘটনায় সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হন বলে জানানো হয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি গুলির কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক, ‘গোলাগুলিতে’ একজন গুলিবিদ্ধ

আপডেট সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬