ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ধামরাইয়ে খেলাফত মজলিসের কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে ঢাকা জোন কর্তৃক বিশেষ তরবিয়তি মজলিস বা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার ধামরাই পৌরসভার মন্নু কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. সালাহ উদ্দিন। বক্তারা ইসলামী আদর্শ প্রচার, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কর্মীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সংগঠনের ঢাকা জেলা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং দাওয়াতি কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন সেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে খেলাফত মজলিসের কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬