ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম জামতলী বাজারে ব্যবসার পাশাপাশি গবাদি পশুর কারবার করতেন। তার স্বজনদের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়ে থাকতে পারে। নিহতের ভাই ও সন্তানরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬