ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরান ইস্যুতে মতভেদ: যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো ব্রিকস সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক কোনো যৌথ ইশতেহার ছাড়াই শেষ হয়েছে। মূলত ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে গভীর মতপার্থক্যের কারণে কোনো ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। তেহরান চেয়েছিল এই জোট যেন সরাসরি পশ্চিমা সামরিক অভিযানের নিন্দা জানায়, তবে কিছু সদস্য দেশের আপত্তির মুখে তা সম্ভব হয়নি।

সম্মেলন শেষে আয়োজক দেশ ভারত কেবল একটি ‘চেয়ারম্যানস স্টেটমেন্ট’ বা সভাপতির বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠা এবং গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারকে সমর্থন জানানো হলেও, নির্দিষ্ট কিছু সদস্য দেশের আপত্তির কারণে চূড়ান্ত যৌথ ঘোষণা প্রকাশ করা যায়নি। ২০২৬ সালের ব্রিকস সভাপতি হিসেবে ভারত উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন’: বরকত উল্লাহ বুলু

ইরান ইস্যুতে মতভেদ: যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো ব্রিকস সম্মেলন

আপডেট সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬