ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নাকবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ৭

ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। গাজা সিটির একটি আবাসিক ভবন ও একটি বেসামরিক যানবাহনে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই জনবহুল এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর আবাসিক ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার স্মৃতিবাহী এই নাকবা দিবসেই নতুন করে এই রক্তপাত ফিলিস্তিনিদের সংকটকে আরও ঘনীভূত করেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়ে থাকতে পারেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন’: বরকত উল্লাহ বুলু

নাকবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ৭

আপডেট সময় : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬