ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এক বাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে পরিচালিত লংমার্চ ছিল আমাদের জাতীয় অধিকার আদায়ের এক অবিস্মরণীয় মাইলফলক। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে সেই আন্দোলন আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক সাড়া ফেলেছিল।
তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন নদীর পানির বণ্টন এখনো বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। আন্তর্জাতিক নদী আইন ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। দেশের পরিবেশ, কৃষি ও জনজীবন রক্ষায় মজলুম জননেতা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাণীতে গোলাম পরওয়ার ঐতিহাসিক সেই আন্দোলনের সকল সংগ্রামী মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় এবং একটি সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র গঠনে পানির অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
রিপোর্টারের নাম 























