ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পটিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আনন্দ মিছিল পণ্ড, আহত ৪

চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় আনন্দ মিছিল বের করতে চাইলে প্রতিপক্ষ গ্রুপের বাধায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে পটিয়া উপজেলা থেকে ১২ জন স্থান পান। এর মধ্যে বেশিরভাগই বর্তমান আহ্বায়কের অনুসারী বলে অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। শুক্রবার বিকেলে নতুন কমিটির সদস্যরা মিছিলের প্রস্তুতি নিলে পদবঞ্চিত নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়, যার ফলে আনন্দ মিছিলটি পণ্ড হয়ে যায়।

সংঘর্ষে আহত নেতাকর্মীদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো পক্ষ থেকেই এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

পটিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আনন্দ মিছিল পণ্ড, আহত ৪

আপডেট সময় : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬