মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং শান্তি ফিরিয়ে আনতে আলোচনার ওপর জোর দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখাই এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে চলমান সংঘাত পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই যুদ্ধের পথ পরিহার করে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজে বের করা প্রয়োজন। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বেইজিং।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো জটিল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ হলো সংলাপ। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে চীন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে।
রিপোর্টারের নাম 




















