লেবাননে গত দুই মাসে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত ও চোরাগোপ্তা হামলায় অন্তত ২০ জন ইসরাইলি সেনা ও কর্মী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন নিয়মিত বাহিনীর সদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন। বৈরুতভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে সর্বশেষ লড়াইয়ে স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান (২০) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে কথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত অন্তত ছয়জন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
সীমান্তবর্তী এলাকায় সংঘাত এখনো অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী লেবাননের বেশ কিছু সীমান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও মাঠপর্যায়ে লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রিপোর্টারের নাম 




















