অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী এবং উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ভয়াবহ হামলা ও তাণ্ডব চালিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাবলুস ও রামাল্লা সংলগ্ন এলাকাগুলোতে এই বর্বরতা চালানো হয়। হামলাকারীরা জিবিয়া শহরের একটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি ফিলিস্তিনিদের মালিকানাধীন বেশ কিছু যানবাহন পুড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি সেটলাররা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে। এছাড়া নাবলুস শহরে তল্লাশি অভিযানের সময় এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পশ্চিম তীরে ক্রমবর্ধমান এই সহিংসতার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
রিপোর্টারের নাম 




















