ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান: বাংলাদেশিসহ ৭৪ অবৈধ প্রবাসী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার পুচং এলাকায় ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে রেস্টুরেন্ট, সুপারমার্কেট, লন্ড্রি এবং সেলুনসহ প্রায় ৩০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত, পাকিস্তান ও চীনের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২৩ থেকে ৪৫ বছরের মধ্যে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগ এবং এক সপ্তাহের দীর্ঘ নজরদারির পর এই অভিযান চালানো হয়। অভিযোগ ছিল যে, কিছু অসাধু ব্যবসায়ী স্থানীয় লাইসেন্স ব্যবহার করে অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে আসছিলেন। অভিযানের সময় ৫৯ জন কর্মকর্তার একটি দল কাজ করে। তল্লাশির সময় বেশ কিছু প্রবাসী পালানোর চেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অসহযোগিতা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে এবং তথ্য প্রমাণের জন্য স্থানীয় কয়েকজনকে আইনি সমন জারি করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান: বাংলাদেশিসহ ৭৪ অবৈধ প্রবাসী আটক

আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬