লক্ষ্মীপুরে মারধরের একটি মামলায় আড়াই বছরের শিশুসন্তানসহ গত দুই দিন ধরে কারাগারে থাকা ফারহানা আক্তার শিল্পি নামে এক নারীর জামিন শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হতে পারে। গত সোমবার থেকে ওই নারী তার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে কারাবন্দি রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শিল্পিকে কারাগারে পাঠানো হয়। তবে ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শিল্পি কাউকে আঘাত করেননি বরং তিনি নিজেই আক্রান্ত হয়েছেন। এছাড়া মেডিকেল প্রতিবেদনেও আঘাতের প্রকৃতি সাধারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরও জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সোমবার শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামির সঙ্গে কোলের শিশু থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে আদালতের নজরে ছিল না বলে জানানো হয়েছে। লক্ষ্মীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আড়াই বছরের শিশু সিয়াম তার মায়ের সাথে গত সোমবার বিকেল থেকে কারাগারে অবস্থান করছে।
রিপোর্টারের নাম 
























