ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক এক আসামি আদালতের অনুমতি নিয়ে কারাগারের ভেতরেই মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করেছেন।
কারা অধিদফতর সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আটক ছিলেন ২৬ বছর বয়সী এক যুবক। মামলার বাদী ৩৫ বছর বয়সী ভুক্তভোগী নারীকে বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়। ধর্মীয় বিধান অনুসরণ করে তাদের বিয়ে পড়ানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আদালতের নির্দেশনা মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আইনগত বিধি অনুসরণ করে বিয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
রিপোর্টারের নাম 
























