ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন: সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলার শুনানি পিছিয়েছে

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২১ জুন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য আসামিদের হাজির করা হলেও তাদের আইনজীবীরা প্রয়োজনীয় প্রস্তুতি ও জ্যেষ্ঠ আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছর গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ তাদের আটক করা হয়েছিল। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে মার্কিন ডলার, সিঙ্গাপুর ডলার, সুইস ফ্রাঙ্ক ও সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা ছিল। এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন: সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলার শুনানি পিছিয়েছে

আপডেট সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬