ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীতে অস্ত্র ও বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, মো. বাবুল বাবু, আইয়ুব ভূইয়া ও মো. রোমান। পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ-শহীদ ফারুক সড়ক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করত। এরপর তারা নিজেরাই হাতবোমা তৈরি করে ঢাকায় বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রি করত। এছাড়াও, তারা এই অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি চালিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

রাজধানীতে অস্ত্র ও বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬