ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে রিমন মিয়া নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে উদ্ধার করা লাশটির নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বাঞ্ছারামপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, সম্প্রতি বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারি হয়েছিল। এরপর থেকে সে নরসিংদীতে তার বোনের বাড়িতে ছিল। সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা রিমনের লাশ শনাক্ত করেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬