ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করল ইরান

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এই কড়া প্রতিক্রিয়া জানালো দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের কর্মকাণ্ডই অঞ্চলে সহিংসতা ও অস্থিরতার মূল কারণ।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে সর্বদা দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তেহরানের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ অবরোধ প্রত্যাহার, বিভিন্ন ব্যাংকে আটকে রাখা ইরানের সম্পদ মুক্তি এবং হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করা।

ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে ইরান জানিয়েছে, তাদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে। বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফল হিসেবে উল্লেখ করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ: ব্যক্তিগত গোপনীয়তা ও আইনের রক্ষাকবচ

যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করল ইরান

আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬