ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বকাপে মেসির অতিমানবীয় রেকর্ড: টানা ৮ ম্যাচে গোল করে গড়লেন নতুন ইতিহাস

ফুটবল জাদুকর লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে আরও একবার মুগ্ধ হলো বিশ্ব। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেসির দুর্দান্ত এক চিপ শটে ইতিহাস গড়ল আর্জেন্টিনা। এই গোলের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা আটটি ম্যাচে গোল করার অনন্য কীর্তি স্থাপন করলেন এই মহাতারকা।

ম্যাচের প্রথমার্ধের ২৯ মিনিটে লিয়ান্দ্রো মার্টিনেজের বাড়ানো নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার ব্যক্তিগত গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে, যা তাকে আসরের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার ওপরে রেখেছে। একইসঙ্গে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ২০টি।

মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সকে ফুটবল বিশ্লেষকরা ‘অষ্টম আশ্চর্য’ হিসেবে অভিহিত করছেন। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে গোল উৎসবের পর নকআউট পর্বেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মেসি যেন একাই বদলে দিচ্ছেন আলবিসেলেস্তেদের ভাগ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য: মডেল পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

বিশ্বকাপে মেসির অতিমানবীয় রেকর্ড: টানা ৮ ম্যাচে গোল করে গড়লেন নতুন ইতিহাস

আপডেট সময় : ০৬:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬